প্রজন্মের প্রথম শিশুকে ।। লুইসা মে এলকট

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
প্রজন্মের প্রথম শিশুকে ।। লুইসা মে এলকট ● . স্বাগত, স্বাগত, ক্ষুদে আগন্তুক, ভয় পেয়ো না কোনও ক্ষতির এবং বিপদের জন্য; আমরা আনন্দিত এখানে দেখে তোমার মুখ, কেননা, তুমি গাইছো: ‘বসন্ত সমাসন্ন'। এখন গলে যাচ্ছে শাদা বরফের চাঁই; এখন ফুটছে পুষ্প রাশিরাশি: প্রিয় পাখিরা এসো, বাসা বোনো ভাই, কেননা, আমরা রবিন*কে তো খুবই ভালোবাসি। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * লুইসা মে এলকট (২৯ নভেম্বর ১৮৩২ - ৬ মার্চ ১৮৮৮) : মার্কিন ঔপন্যাসিক ও কবি। ‘লিটিল উইমেন' (১৮৬৮) এবং ‌‘লিটিল মেন' (১৮৭১) উপন্যাস দুটির জন্য বিশেষভাবে খ্যাতি পেয়েছিলেন। পেনসেলভেনিয়ার জার্মানটাউনে জন্ম, ম্যাসাচুসেটসের বোস্টনে মৃত্যুবরণ করেন। আমেরিকান গৃহযুদ্ধকালের খ্যাতিমান লেখক। . * #LouisaMayAlcottPoems . [*রবিন (robin) : শব্দটি এখানে, দুটি উদ্দেশ্য সাধন করে; ১. রবিন: শিশুটির নাম; ২. রবিন: পাখি ]

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.