প্রত্যাখ্যান ।। ইয়োর্গস সেফেরিস

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
প্রত্যাখ্যান ।। ইয়োর্গস সেফেরিস ● . গোপন সমুদ্রতীরে গোটা একটা দুপুর, শাদাটে কবুতরের জন্য, তৃষ্ণার্ত ছিলাম আমরা; কিন্তু জল ছিলো— লোনা। সোনালি বালুতে আমরা সেই নারীর নাম লিখেছিলাম; কিন্তু উঠে এলো সমুদ্র-হাওয়া আর লেখাটা মুছে গেলো। কোন আত্মায়, কোন হৃদয়ে, কোন বাসনায় ও আবেগে বাঁচিয়ে রাখছি আমাদের জীবন: এক ধরণের ভুলে! অতএব, বদলে ফেললাম জীবন। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalization: #RahmanHenry . ইয়োর্গস সেফেরিস (১৩ মার্চ ১৯০০ - ২০ সেপ্টেম্বর ১৯৭১) : গ্রীক কবি ও কূটনীতিক। প্রকৃত নাম: ইয়োর্গস সেফেরিয়াদেস। ১৯৫৭ - ১৯৬২ মেয়াদে, স্বদেশের পক্ষে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৬৩ সালে, কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তার জন্ম হয়েছিলো এশিয়া মাইনরের উরলায়; যেটি বর্তমানে তুরস্কের অন্তর্ভূক্ত। তার পিতা ছিলেন একজন আইনজীবী এবং পরবর্তীতে, এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯১৪ সালে, সেফেরিসের পরিবার এথেন্সে চলে যায়। সেফেরিস, যুক্তরাজ্য ছাড়াও, কূটনীতিক হিসেবে কাজ করেছেন: ইতালি, আলবেনিয়া, তুরস্ক, মিশর, দক্ষিণ আফ্রিকা, লেবানন, ইরাক ও জর্ডানে। সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন: কেব্রিজ(১৯৬০) , অক্সফোর্ড(১৯৬৪)এবং প্রিন্সেটন(১৯৬৫)বিশ্ববিদ্যালয় থেকে। . * #GiorgosSeferisPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.