।। পত্রসংকেত ।।
R
0
Altın Yaprak
।। রহমান হেনরীর প্রণয়পদ্য ।।
মনে হলো দেখতে গেছি ভুল
কিন্তু পথে তোমার ছেঁড়া চুল
বাগান হয়ে ফুটেছে সবখানে
দৃশ্যাবলী স্বপ্নে দেখা ভেবে
ভ্রমণ আমার এ-যাত্রা ভণ্ডুল
স্বপ্ন এবং বাস্তবতার মানে
লিখেছি লাল পাতায় ও চিরকুটে
আড়াল খুলে বলো তো মুখ ফুটে
জীবন যেদিন রক্তজমাট ঝুল
সাংকেতিকের পত্রখানা নেবে?
@ Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş