রেস্তোরাঁ ।। হ্যারল্ড পিন্টার
R
0
Altın Yaprak
●
.
না। তোমার ভুল হচ্ছে।
প্রত্যেকেই ততটা সুন্দর
যতটা তার পক্ষে হতে পারা সম্ভব
বিশেষ করে মধাহ্নভোজে
হাস্যোজ্জ্বল রেস্তোরাঁর ভেতরে
প্রত্যেকেই ততটা সুন্দর
যতটা তার পক্ষে হতে পারা সম্ভব
আর তারা চলাফেরা করে
স্বকীয় সৌন্দর্য্যে
আর এ জন্য তারা অশ্রু গোপন করে
ঘরে ফেরার পথে গাড়ির পেছনের আসনগুলোতে
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry
* হ্যারল্ড পিন্টার (১০ অক্টোবর ১৯৩০ - ২৪ ডিসেম্বর ২০০৮) : নোবেলজয়ী(২০০৫) ইংরেজ নাট্যকার, কবি ও চিত্রনাট্য রচয়িতা।
.
#HaroldPinterPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş