রূপসী জাহাজ ।। রহমান হেনরী (Poem In Bengali)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
আমার অন্তর জুড়ে সারাক্ষণ ব'সে থাকে তোমার অজস্র স্থিরছবি; ও আমার রূপসী জাহাজ, সত্যি সুন্দর তুমি__ অবিকল্প, ভবঘুরে হংসী, প্রাকৃতিক। বন্দরের মায়া ছেড়ে কতো দূর গহনসমুদ্রজলে নিরুদ্দিষ্ট আজও! বিপ্রতীপ সেই যাত্রা শুরু হলে আরও কতো অনিন্দ্য জাহাজ এলো, ফিরে চলে গ্যালো; তুমি সেইমাত্র জাহাজ, যার প্রতিবিম্ব এতো এতো সমুদ্রঝড়েও বিলীন হলো না! অন্তরের হাহাকার হাওয়ার বিলাপ হয়ে আছড়ে পড়ে আজও পাটাতনে; মনে হয়, এই বুঝি ফিরে এলে সপ্রতীক্ষ বন্দরের প্রত্যাশার দিকে। হাজার বন্দর ঘুরে একদিন সর্বশেষ গন্তব্যের দিনে, ভবিষ্য-দৃশ্যের মধ্যে দেখতে পাই, মরচে-পড়া জাহাজের ভাঙ্গা খোল পড়ে আছো পুরাতন স্মৃতিদের সুশান্ত ঢেউয়ের আশেপাশে। একদিন নির্ঘুম বন্দরেরও চোখে নিদ্রা আসে

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.