সেই বুনো আইরিশ।।লুইজ ক্লুখ
R
0
Altın Yaprak
●
.
আমার ভোগান্তির শেষপ্রান্তে
একটা গৃহদোর ছিলো।
শোনো আমার কথা:যেটাকে তুমি মৃত্যু বলো
স্মরণ আছে।
মাথার উপরে, সমূহ কোলাহল, পাইনগাছের শাখাগুলো আন্দোলিত হচ্ছে।
তারপর কিচ্ছু নাই। ম্লান সূর্য
খটখটে চরাচরের উপরিতলে মিটমিট করছে।
অন্ধকার ভূগর্ভে
চেতনা যখন সমাহিত
টিকে থাকাটাই ভয়ানক ব্যাপার।
তারপর এটা পূর্ণ হলো: যেটাকে তুমি ভয় পাও, একটা
আত্মা হয়ে যাওয়া আর কথা বলতে
অক্ষম, আচমকা যবনিকা টেনে, শক্ত মাটি
কিছুটা পেঁচিয়ে ধরলো। এবং আমি যা পেলাম
অনুচ্চ ঝোপঝাড়ের ভিতর পাখিদের মলমূত্র।
যে তুমি স্মরণ করতে পারছো না
অন্যভুবন থেকে উত্তরণের পথ
বলছি তোমাকে আবার আমি কথা বলতে পারবো: বিস্মৃতি থেকে
যা কিছু ফিরে আসে, একটা
কণ্ঠস্বর খুঁজতেই ফেরে:
আমার জীবনের কেন্দ্র থেকে উৎসারিত হলো
বিপুল এক ঝরনা; সুনীল সমুদ্রজলের উপর
গভির নীল ছায়াসমূহ।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.
●
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
Bu şiiri puanla
Henüz puan verilmemiş