সেই মুহূর্তটি ।। মার্গারেট অ্যাটউড (Bengali Version)
R
0
Altın Yaprak
সেই মুহূর্তটি, যখন অনেক বছর পর
কঠোর শ্রম ও দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে
এসে দাঁড়াও তোমার কক্ষের, বাড়িটার,
আধা-একরের, বর্গমাইলের, দ্বীপের, দেশটির কেন্দ্রস্থলে
আর জেনে ফেল কিভাবে এখানে অর্জন করেছিলে এগুলো
বলে ওঠো, এগুলোর মালিক আমি,
সেই একই মুহূর্তে তোমার চারপাশের গাছপালা
দৃঢ় করে তোলে তাদের কোমল বাহুগুলো
পাখিরা ফিরিয়ে নেয় তাদের মিষ্টভাষ
সমুদ্রকিনারের খাড়া পাহাড়গুলো ফাটল নিয়ে ধসে পড়ে
তোমার নিকট থেকে ঢেউয়ের মত সরে যেতে থাকে বাতাস
আর শ্বাস-প্রশ্বাসরহিত হয়ে ওঠো তুমি।
না, গুঞ্জন তোলে তারা। কোনও কিছুরই মালিকানা নেই তোমার।
তুমি ছিলে এক দর্শনার্থী, যুগের পর যুগ
পাহাড় বেয়ে উঠেছো, পুঁতে দিয়েছো পতাকা, ঘোষণা করেছো রাষ্ট্র।
নিজেই নিজের অধিকারে ছিলে না তুমি।
কখনই খুঁজে পাওনি আমাদেরকে।
সর্বদাই অন্যভাবে ঘুরপাক খেতে খেতে বৃত্তায়িত হয়েছিলো এইসব ঘটনা।
* Bengalized by Rahman Henry
* Original:
The Moment- Poem by Margaret Atwood
Bu şiiri puanla
Henüz puan verilmemiş