সহজ কথা ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
প্রত্যেক মানুষের ভেতর
ঢুকে পড়ছে
কোনও না কোনও আর্তনাদ
প্রতিটি আর্তনাদের মধ্যে
ঢুকে পড়ছে
কেউ না কেউ মানুষ
নিরাপত্তার নামে
গৃহ পাহারার সাথে যে-শর্তেই আমরা
বন্দুকের বিবাহ দিই না কেন-
শয়নকক্ষের খাট কিন্তু ভেঙ্গে পড়বেই!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş