।। সিসিফাস ।।
R
0
Altın Yaprak
.
আধুনিক বিশ্বের সিসিফাস তুমি
পাথরের চাঁই ঠেলে নিতে চেষ্টা করছো সংকীর্ণ আর বৃত্তাকার
রাজপথ দিয়ে, কিন্তু খুব ভারি সেটা
এবংযতই সময় যাচ্ছে ভার আরও বাড়ছে,
একেকটা মধ্যরাত পেরোলে বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়ে পড়ছো,
অতএব তোমার দেহ— হয়ে উঠছে কৌণিক
আর কাঁচা-পাথরের সড়ক ভাঙা ও পিচ্ছিল;
সব ধরণের পয়ঃনিষ্কাশনে পথের নর্দমা উপচে উঠছে
—ক্ষতবিক্ষত হয়েছো যার কোনও নিরাময় নেই,
জীর্ণ দু'চোখে ছড়িয়ে পড়ছে ছানি।
যৌবন প্রতারণা করেছে তোমার সাথে, তবে তুমি একাই নও,
অগণিতের শেষকৃত্যে একটা পুষ্পস্তবক তুমিও পাবে।
●
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş