সকালের বাতচিত ।। রোবের্তা হিল হোয়াইটমান
R
0
Altın Yaprak
সকালের বাতচিত ।। রোবের্তা হিল হোয়াইটমান
●
.
‘‘এই যে, ভদ্রলোক, '' বাগানের মাঝ বরাবর
একটা খুঁটির মাথায় বিশ্রামরত
এক চিত্রদোয়েলকে বললাম। গোলাপি ও হলুদ
জিনিয়া ফুলের আগুনরং, খসখসে কপি পাতার
সবুজ, আর শুকনো ডালে ঝুলে থাকা গাঢ় লাল টমেটো রং
তার স্থির উপস্থিতিকে কাঠামোবদ্ধ করেছে।
‘‘শুনেছি যে তুমি প্রকৃত চিত্রদোয়েল
নও। পাখি বিশেষজ্ঞরা একমত
করছে, '' বললাম। ‘‘আসল চিত্রদোয়েল
ইংল্যান্ডে বাস করে। ওরা দাবি করছে
ভুল নাম দেয়া হয়েছে আর আমাদের উচিত
তোমাকে ‘লাল-বুক-দামা' বলে ডাকা
কেননা তুমি
আদিবাসী।''
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* রোবের্তা হিল হোয়াইটমান (১৯৪৭-) : আদিবাসী ওনাইদা জাতিসত্তার আমেরিকার কবি।
.
*
#RobertaHillWhitemanPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş