স্মৃতির নিদর্শন ।। ক্লদিয়া এমারসন

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . তিন বছর ধরে সেই বাড়িতেই বাস করছো স্ত্রীর মৃত্যুর আগে যেমনটি করতে: তাকের উপর তোমাদের বিয়ের ছবি, ওর কাপড়-চোপড় ঝুলছে আলমারিতে, চিরুনীতে এখনও মেখে আছে ওরই চুল। আমাকে বলেছিলে: সব সরিয়ে ফেলেছো তারপর, বিক্রি করেছো বাড়িটা; বিবাহ নিশ্চিতকরণের যে আংটিটা ও পরতো, শুধু ওটা রেখেছো ওর নাম-লেখা সোনার বাক্সে, তোমার আংটিটাও সেই একই বাক্সে রাখা, ওইসব ছবি এখন এড়িয়ে চলছো এবং তোমার ভাড়া-করা বিছানায় যে তোশক বিছানো, খুব সামান্য জিনিস।মিলিত হবার অনেক মাস পর, তুমি বললে: ও বানিয়েছিলো। ইতোমধ্যেই শুয়ে শুয়ে ওটার কোমলতা, পুরুত্ব, নকশা নষ্ট করেছি আমরা, যেন-বা আমাদের দেহতলে ওর ছায়াটি এত অন্ধকার, এত কোমলত্ব নিয়ে, আমাদেরই তালে তালে নাচলো। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * ক্লদিয়া এমারসন (১৩ জানুয়ারি ১৯৫৭ - ৪ ডিসেম্বর ২০১৪) : মার্কিন কবি ও অধ্যাপক (সৃজনী রচনাকর্ম অনুষদ, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া) । ২০০৬ সালে কবিতার জন্য পুলিৎজার পেয়েছিলেন। ২০০৮-২০১০ মেয়াদে ভার্জিনিয়ার পোয়েট লরিয়েট নিযুক্ত হন। জন্ম ভার্জিনিয়ার শ্যাটহামে; মৃত্যুবরণ করেছেন রিচমান্ডে। . * #ClaudiaEmersonPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.