।। শরতের দিন ।।

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
প্রভু: এখনই সময়। গ্রীষ্মটা ছিলো অপরিমেয় দীর্ঘ। সূর্যঘড়ির ওপর বিছিয়ে দাও তোমার ছায়া আর মাঠে মাঠে বাঁধন আলগা হোক বাতাসের। শেষ ফলগুলোকে পোক্ত হবার নির্দেশ দাও; তাদের জন্য বরাদ্দ করো আরও দুটো দক্ষিণায়নের দিন, মর্দনে পাকিয়ে তোলো তাদের আর শেষ মাধুরী ধরে এনে ঋদ্ধ করে দাও তীব্র মদিরায়। যার গৃহ নেই সে আর বানাতে পারবে না কোনও আবাসন। যে নিঃসঙ্গ তাকে আরও বহুদিন ওভাবেই একা থাকতে হবে, জেগে থাকবে, পাঠ করবে, লম্বা লম্বা চিঠি লিখবে, আর সংযোগ সড়কে পায়চারী করবে, এমাথা ওমাথা, উদ্দেশ্যহীন, বিরামহীন, যখন উড়তে থাকবে ঝরাপাতাগুলো।

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.