স্বগতোক্তি ।।পল-ইরিক রুম্মো

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
স্বগতোক্তি ।।পল-ইরিক রুম্মো ● . এত গতিশীল আমি বালিকাটি সমুদ্রের উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো হায়, কী-ই-বা করতে পারি তুমি তো অসীম তোমার মতই স্বচ্ছ আমি বালিকাটি জানালার উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো হায়, কী-ই-বা করতে পারি আমার গোটা হৃৎপিণ্ডই দৃশ্যমান তোমার মতই উন্মুক্ত আমি বালিকাটি দরোজার উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো হায়, কী-ই-বা করতে পারি সূর্যটা ঢুকে পড়ছে ভেতরে এত ক্ষুদ্র আমি বালিকাটি সূর্যের উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো হায়, কী-ই-বা করতে পারি কত বিশাল তুমি খুব বোকা আমি বালিকাটি জ্ঞানীটির উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো হায়, কী-ই-বা করতে পারি প্রত্যেকেই খুব জ্ঞানী . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * পল-ইরিক রুম্মো (১৯ জানুয়ারি ১৯৪২ -) : এস্তোনিয়ান কবি ও রাজনীতিক। জন্ম সেদেশের ট্যালিন শহরে। তিনি এস্তোনিয়ান লেখক পল রুম্মো'র পুত্র এবং দু দফায় দেশটির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন: সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়(১৯৯২ - ১৯৯৪)এবং জনসংখ্যা ও জাতিসত্ত্বা বিষয়ক মন্ত্রণালয়(২০০৩ - ২০০৭) । . * #PaulEerikRummoPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.