তার হাত ।। জয়ন্ত মহাপাত্র
R
0
Altın Yaprak
তার হাত ।। জয়ন্ত মহাপাত্র
..............
●
.
ছোট্ট মেয়েটির হাত অন্ধকারনির্মিত
কী করে ধরবো ওটা?
সড়কবাতিগুলো ঝুলছে ছিন্নমস্তকের মত
রক্ত খুলছে আমাদের মধ্যবর্তী ভয়ঙ্কর দরোজা
পেরেকশয্যায় ছটফট করতে থাকা দেহ নিয়ে
দেশটার চওড়া মুখে সেঁটে আছে যন্ত্রণা
ওর কাছে আমার পৌঁছুবার ঠিকানা স্বরূপ
ছোট্ট মেয়েটির ধর্ষিতা দেহই শুধু অবশিষ্ট আছে
তাকে অালিঙ্গনে বাঁধবার বাসনা নিরস্ত করতে
সমর্থ নয় আমার অপরাধভার
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş