থমকে থাকা প্রহর ।। মরিস মাতেরলিঙ্ক

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
থমকে থাকা প্রহর ।। মরিস মাতেরলিঙ্ক ● . এখানে আছে পুরনো সব বাসনা যারা হারিয়ে যায়, ক্লান্ত মানুষের স্বপ্নসমূহ, যারা মৃত, ওইসব স্বপ্ন: অস্পষ্ট আর ব্যর্থ, হায়! আর এখানে আছে প্রত্যাশার দিনগুলো যারা অপসৃত! কোথায় উড়ে গেলে আমরা পাবো সেই স্থান? সন্ধ্যায় বা মধ্যরাতে একটাও তারা জ্বলে না কখনও; শুধু নির্জনতা, বরফজমা মুখ, ম্লান, হিমচাঁদে অগণিত নীল চাদর বিছানো। থামো, অগ্নিহীন অসুস্থ, আর তাকাও! ফাঁদেপড়া শিকারগুলো করছে আর্তনাদ! মেষগুলো, যাদের চারণভূমি বরফের গাঁও! শান্তি দাও ওদের, প্রভু, শোনো এ হামদ-নাত। নিজের কথা, অপেক্ষায় আছি, কখন আসবে জাগরণী ডাক: প্রার্থনা করছি, দ্রুত, নিদ্রা আমাকে ছেড়ে যাক। অপেক্ষা করছি যতক্ষণ না রোদ ঝরে পড়ছে দু'হাতে, যদিও চাঁদ আমাকে হিমায়িত করছে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * মরিস মাতেরলিঙ্ক (২৯ আগস্ট ১৮৬২ - ৬ মে ১৯৪৯) : বেলজিয়ান নাট্যকার, কবি ও প্রাবন্ধিক; ফরাসি ভাষায় লিকতেন। তার নাটকগুলো প্রতিকবাদী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হয়। ১৯১১ সালে, সাহিত্যে নোবেল পান। . * #MauriceMaeterlinckPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.