তোমার জন্য আমার উপহার ।। রোবের্তো বোলানো

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
তোমার জন্য আমার উপহার ।। রোবের্তো বোলানো ● . তোমার জন্য আমার উপহার একটা নারকীয় অগ্নিকুণ্ড, নারীটি বললো, কিন্তু এটা হবে এতই সূক্ষ্ম যে তুমি একে অনুধাবন করবে কেবল অনেক বছর কেটে যাবার পর, আর তখন তুমি থাকবে মেক্সিকো ও আমার থেকে বহুদূরে। এটা তুমি খুঁজে পাবে তখনই যখন এর দরকার পড়বে সবচে বেশি, এবং সেটা কোনও সুখি পরিসমাপ্তি হবে না, বরং তা হবে শূন্যতা ও আনন্দে ভরপুর এক তাৎক্ষণিকতা। আর তখন হয়তো কিছুক্ষণের জন্য আমাকে স্মরণ করবে তুমি। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * রোবের্তো বোলানো (২৮ এপ্রিল ১৯৫৩ - ১৫ জুলাই ২০০৩) : চিলির ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি ও গদ্যশিল্পী। পুরো নাম: রোবার্তো বোলানো অ্যাবালোস। চিলি ও মেক্সিকো সিটিতে বেড়ে ওঠা বোলানো কবিতায় অতিবাস্তবতাবাদের(Infrarealism) প্রবর্তক ছিলেন। বোলানো ৫০ বছর বয়সে, স্পেনে মৃত্যুবরণ করেন। . * #RobertoBolañoPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.