Untitled Poem By Hearta Muller (Bengali Version) :

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
* POEM by HERTA MULLER ** Bengali Translation (Bengalized by Rahman Henry) হেয়ার্তা মুলার এর কবিতা ।। শিরোনামহীন ।। ........................ পাকিয়ে তুলছি বয়স, মটরশুটি, ধূসরবর্ণ মায়া সেলাই করছি মরনোম্মুখ একটি দিনের ছায়া বালিকাকে তারা নারীও নয়, মহিলা বানাতে চায় মুক্তাখসা বালুদানা যেন, সাগরে তলিয়ে যায় মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কুলের মরাল আমার পাশে কি নেবে বিশ্রাম ওরা ক্ষণকাল হয়তো এবার এলো আমারও সে পালা। ঘনকুয়াশার মধ্যে আমার এ ক্ষীণদৃষ্টি কখনও ছোঁবে না যে স্থান পদচিহ্ন রেখে যাবে শুধু চিতাবাঘ এবং সহসামুক্ত ঠোঁট থেকে কাব্যানুরাগ তুলবে মধুর ছন্দে পদ্য-ঐকতান হয়তো এবার এলো আমারও সে পালা। হিংস্র জন্তু জন্ম নেয় এ তথ্য প্রমাদ তবু তারই জন্য গড়ছি নানাবিধ ফাঁদ হয়তো এবার এলো আমারও সে পালা। আমারও রয়েছে গল্প বলবার মত আমিও বাজাবো ঘন্টাধ্বনি অবিরত যখন তোমার মনে জন্মাবে বিশ্বাস যখন তুমিও শুনবে এই দীর্ঘশ্বাস হয়তো এবার এলো আমারও সে পালা। ২. এই এতোগুলো দিন ভাবিনি তোমাকে কিন্তু মাকড়সার এইসব ঝুল আমাকে ঘিরে ধরবার পর ভাবতে শুরু করলাম কোথায় গেল সেই সন্ধ্যাগুলো, যারা পায়চারি করছিলো জাদুমুগ্ধতার প্রশস্ত লন জুড়ে যেগুলোতে পরিকল্পনার কোনও অভাস ছিলো না, যদিও একটা অর্থময়তা আনতে সেখানেই আনত হতাম আমরা পাখিছানাদের পেটে কৃমি জন্মাচ্ছে জমে হিম হয়ে যাওয়া রক্তের স্পন্দন গুণতে গুনতে পুরনো ঘড়ির ক্লান্তিহীন টিক টিক ধ্বনির মধ্যে শুয়ে আছি আমি আমাদের সবা্রই উদরে যে কৃমি থাকে তার কলকল আওয়াজ শুনতে পেয়ে হামাগুড়ি দিতে শুরু করেছি সেই গর্ভের দিকে পেছনের পথে অনেকটা দূর যে আমাকে ছুঁড়ে ফেলেছিলো আর খুঁজছি সেই অন্ধকার, সেই কৃষ্ণগহ্বর যা আমাকে চেটে চেটে খাবে ....................... HERTA MULLER POEMS TRANSLATED INTO ENGLISH BY ROGER WOODHOUSE ........................ I grow time, beans, the colour gray And stitch the shadows of a dying day They make a woman, rather a girl Lost in the ocean like a grain of pearl The swans of Coole fly over me Will they rest for a while by me! Maybe its my turn now. Deep in the frost where my eyes shall never go The leopard will print his paw And with a sudden leap break free All the chimes of poetry Maybe its my turn now. The rough beast was never born Though we devised a cage for his morn Maybe its my turn now. I have a tale to tell I shall also ring the bell When you start believing When you start hearing Maybe its my turn now. 2. These days I don’t think of you But after the soot covers me I begin to wonder where those Evenings have gone, those wanderings In the spacious lawns of enchantment That smacked of no design, though We were bent on making a sense The early birds get their worms I lie in the tireless ticking of my old watch Counting the bits of frozen blood, Listening to the worms That are in all of us Then I begin to crawl towards the womb That threw me off a long way back And look for the dark, the black hole To suck me up. ___________

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.