ভাঙ্গা ফুলদানি ।। সুলি প্রুদম

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
সুলি প্রুদম এর কবিতা ।। ভাঙ্গা ফুলদানি ।। ফুলদানিতে গোলাপগুলো মরতে বসেছিলো বিজলিপাখার ঝটকাতে কাচ অন্তঃফাটা ঝাড়ুর মত চটকে যদি ফেলেই দিতো নজরকাড়া শব্দ হতো। স্বচ্ছ কাচে সামান্য সেই ফাটলটুকু দিনে দিনে বাড়ছিলো খুব, প্রায় না-দেখায় ছোট্ট ক্ষত সমগ্রকে ঘেরাও দিলো। ফোঁটায় ফোঁটায় ঝরছিলো জল নিঃশেষিত হচ্ছিলো সেই পুষ্পরসও কারও মনেই জাগেনি সন্দেহ কোনও; হাত দিও না, এ ফুলদানী ভাঙ্গা এখন। মন না ছুঁয়েই যে সব হাতে হাত রাখা হয়, ঠিক এরকম ফুলদানি; সে মিথ্যে প্রণয়। নিজের থেকেই ফাটল ধরে, ভাঙ্গতে থাকে, কেন্দ্রে ফোটা প্রণয়-পুষ্প যায় ঝরে যায়। জগৎ জানে বেশ আছে তো, অক্ষত সে! অন্তরে বাহিরে তখন কষ্ট টাটায় বাড়তে থাকে মৌন এবং মিহি-রোদন হাত দিও না, সেই হৃদয়ও ভাঙ্গা তখন। * The Broken Vase by Sully Prudhomme ** Bengalized by Rahman Henry

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.