যখন তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি, কমরেডো* ।। ওয়াল্ট হুইটমান

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
যখন তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি, কমরেডো* ।। ওয়াল্ট হুইটমান ● . যখন তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি, কমরেডো, যে স্বীকারোক্তি দিয়েছিলাম আবারও শুরু করছি— খোলা হাওয়ায় তোমাকে যা কিছু বলেছিলাম পুনরারম্ভ করছি: জানি অস্থির আমি, আর অন্যদেরকেও তেমনই বানিয়ে ফেলি; জানি আমার কথাগুলোই অস্ত্র, বিপদবহুল, মৃত্যুতে ভরপুর; (প্রকৃতপক্ষে আমি স্বয়ং আসল এক যোদ্ধা; সে নয়, ওখানে, বেয়নেট হাতে যে দাঁড়িয়ে আছে, এবং লাল রেখাটানা পোশাকের ওই গোলন্দাজও নয় ;) কেননা আমি মোকাবেলা করি শান্তি, সুরক্ষা আর প্রতিষ্ঠিত আইনসমূহকে, সেগুলোর অপ্রতিষ্ঠা চেয়ে; অধিকতর সংকল্পবদ্ধ আমি কেননা কখনও সম্পূর্ণত গ্রহণ করার বদলে বরং সবাই অস্বীকার করেছে আমাকে; আমি মনযোগ করি না, এবং কখনও মনঃসংযোগ করিনি না কোনও অভিজ্ঞতা, সতর্কতা, সংখ্যাগরিষ্ঠতা, কিংবা কোনও উপহাসকে; এবং যাকে বলে জাহান্নামের হুমকী আমার কাছে তা সামান্যই কিংবা কিছুই নয়; এবং যাকে বলে বেহেস্তের প্রলোখন আমার কাছে তা সামান্যই কিংবা কিছুই নয়; ... প্রিয় কমরেডো, স্বীকারোক্তি দিচ্ছি আমার সাথে অগ্রগামী হতে তোমাকে অনুরোধ করেছি, আর এখনও অনুরোধ করছি, কী আমাদের গন্তব্য সে বিষয়ে ন্যূনতম ধারণা ছাড়াই, কিংবা আমরা জয়ী হবো, না-কি বাকরুদ্ধ ও পরাজিত, সেসবও না জেনেই। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * ওয়াল্ট হুইটমান [৩১ মে ১৮১৯ - ২৬ মার্চ ১৮৯২]: মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ওয়েস্ট হিলস, নিউ ইয়র্ক; মৃত্যু ক্যামডেন, নিউ জার্সি। ১৯৯৪-১৯৯৯ মেয়াদে রোড আইল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন। . * #WaltWhitmanPoems . * কমরেডো: [Camerado]... প্রেয়সী অর্থে সিগনেচার হিসেবে হুইটমান এ শব্দটি ব্যবহার করেছিলেন; যা comrade [ইংলিশ] বা camarada [স্প্যানিশ] এর সমতূল্য শব্দ। .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.