নৌকাডুবি

S Sriranji Aratisankar Sriranji Aratisankar
0 Altın Yaprak
কবিতার পর কবিতা... খাতার পর খাতা শেষ; একদিন হঠাৎ কী যেন কী মনে হওয়ায় সেই খাতার পাতা ছিঁড়ে, নৌকা বানাই জলে ভাসাতে গিয়ে দেখি, ভাসছে না... ভাব অগভীর; গোত্তা খেয়ে দাঁড়িয়ে থাকল এক জায়গায়; ছন্দে ভুল; অলৌকিক হাওয়া... কী এক অজ্ঞাত আবেগে ফুলে উঠল বাদাম একগুয়েঁ নৌকার হেল-দোল নেই, স্থির বদর বদর আমি কী না পারি! কলম তো হতেই পারে দাঁড়; কে আর অতশত মানে? কমা, ধৃতিচিহ্ন, দাড়ি... সুতরাং এ শর্মাই দাঁড়ি... বৃষ্টি-বাদলা নেই জলোচ্ছ্বাস নেই নেই পাক-দুর্বিপাক কালী-ঝ্ঞ্ঝা-ঝড়... তা হলে অন্তত নৌকাডুবির (রবীন্দ্রনাথের নয়) থাকছে না সম্ভাবনা বা ভয়; ভাবতে ভাবতে ধূর্ত আলোর পিঙ্গলছায়া-সঙ্গম তাকাতে লজ্জা করে এমন ধারা আরক্তিম নদীতীর; এ দিকে কখন যেন নৌকায় চড়ে বসেছে জল! সজলশ্যামতরল বান্ধবী; ভেবে বসল হতজ্ঞান কবি । নৌকা ডুবতে শুরু করল; আচ্ছা এটাও কী খুব একটা কম? তটরেখার দেখা না পাক ছুঁয়ে কিন্তু ফেলতেই পারে... অতল...

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.