শরৎৎসংহার কাব্য

S Sriranji Aratisankar Sriranji Aratisankar
0 Altın Yaprak
"শেফালিকা-কুসুমগন্ধ-মনোহরাণি স্বস্থ-স্থিতাণ্ডজ-কুলপ্রতিনাদিতানি। পর্য্যন্ত-সংস্থিত-মৃগী-নয়োনোৎপলানি প্রোৎকণ্ঠয়ন্ত্যুপবনানি মনাংসি পুংসাম্।।" ঋতুসংহারম ঃ কালিদাস । এ শরৎ, লেখেননি (অন্য কাজে ব্যস্ত কবি) কালিদাস এ ঋতুই লিখে ফেলে পল্লীসমাজ, পথের দাবী, শেষ প্রশ্ন বিপ্রদাস স্বয়ং দেবদাস চরিত্রহীন… কষ্ট-শেফালিকা গাছ, একরকম দায়ে পড়ে সহাস্য রঙিন । শরৎ, অত শত বোঝে না চন্দ্র, নিয়ন আলোয় নির্লজ্জ জ্যোৎস্না ছড়ায় উৎসব-ব্যাধিসুখগ্রস্ত বীরাঙ্গনা ও বীরপুঙ্গবের দল, নাগরিক গোয়াল থেকে দড়ি ছিঁড়ে শরৎ পালায় শরৎ, না পণ্ডিত চন্দ্র নয়, কবি নয়, না কৌতুক রসতন্ত্রসার কোথায় পালাবে তুমি? পালাতে পারবে না জানি… প্রভাব-প্রতিপত্তি, টাকার ঝনঝনানি, সম্ভোগ রতিকান্ত হো হো লাল-সবুজ ছাতার তলে রম্য অভিসার... হুঁ হুঁ বাওয়া! তরুবিদ্যা ধ্যেড়ায়, সবুজ ঘাসের লাবণ্যপ্রভা দিন । শরৎ, আশ্বিন জানো? শিউলিজ্ঞান আছে? ভুলেছ রবীন্দ্রনাথ, হিমের পরশ? নিশ্চিন্ত মাধুরী (না ইনি দীক্ষিত নন) মাখানো নারীমেধ, (হাঁও-মাঁও-খাঁও তত্ত্ব, ছোট্ট ঘটনা, চক্রান্ত, তৈরি করা খবর ;) আর নির্বাচনে জয়…বাচনিক নিষ্ঠা ও শৌর্যের (চন্দ্রগুপ্ত মৌর্যেরও ছিল) ফল; বলবিদ্যা অপ্রাসঙ্গিক, যা কিনা পদার্থবিদ্যার বিষয়; উন্নয়ন; এলাকা দখল; মমতাময়ী ক্ষমতা, ভূষণ-বিলাস, (বঙ্গ-বিভূষিত পুরস্কারমালিকা নয়) ...বর্ণমোহ, গাজর, স্নিগ্ধ সোনালি তরল রীতিসিদ্ধ মিথ্যাচার… মিথ, সেই ঘোড়ার মালিক, যে কাটে ঘোড়ার ঘাস । শরৎ, তাহলে বোধনে উপচানো অন্ধকারময় রোদ্দুরের স্তব? শিখরে সে কোন কলস? গড়িয়ে গড়িয়ে নামে দিকে দিকে দুর্গোৎপাতোৎসব! শরৎ, কার বশ? কার বশ? কার বশ? * শরত বানান শ র এবং খণ্ড 'ত' কিন্তু লেখা যাচ্ছে না ।

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.