ধুলো
A
0
Altın Yaprak
খরচা করলেই হয় না মানুষ দরিদ্র
সাশ্রয় তে হয় না কেউ ধনী
এটা বুঝিয়েছি বার বার নদীর পারে আমরা যখন ছিলাম একা
ঢেউ বুঝেছিল, বুঝেছিল স্রোত
বন্যা তখনি হয় যখন বরফ গলে উপার্জন হয় অধিক
উত্তাপে উৎপাদন বাড়ে উদ্দীপনায় বাড়ে উদ্যোগ
উদ্যোগে যেমন চাই হিম্মত তেমনি চাই মাথা
গর্তে থাকা কচ্ছপও সেদিন বুঝেছিল
কিন্তু তার গলা লম্বা মাথা সরু তাই হয়ে ওঠে না তার কিছু
রিস্ক নিয়ে এবার সে পারি দেবে সমুদ্র
মুখ হা করে যাবে বিদেশ
বিদেশের লোকগুলিও তো দু পায়া মানুষ তারা সম্পদ কোথায় পাবে?
সম্পদ আছে তাদের সততায়, আছে মস্তিষ্কের স্নায়ু কাঁটায়
নিষ্ঠা তাদের পাহাড়, পাহাড়ের কোণে সঞ্চিত উন্নতির ঢেউ
আমাদের ধন আরও প্রচুর রাস্তার ধুলোয় গড়ায়
শুধু বুদ্ধি বৃষ্টির অভাবে
দরিদ্রতা আমাদের ধুলো ধোঁয়ার মতো গায়ে মুখে জড়ায় ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş