এমন কথা
A
0
Altın Yaprak
এমন কথা
ঘ্যান ঘ্যানে আর প্যান প্যানে সাজানো দুঃখ
কিংবা আগাছার মতো গজিয়ে ওঠা ভালোবাসা কর বন্ধ
শুনাতে হলে শুনাও দেখি এমন কথা
যা হবে বহমান নদীর জলের মতো ঠাণ্ডা
অথবা চাঁদের আলোর মতো স্নিগ্ধ
সময়ের স্রোতে ভেসে যাবে
তবু কিন্তু যাওয়ার আগে দিয়ে যাবে প্রাণে ছোঁয়া
দেখালে দেখাও এমন চিত্র কল্প
নয়নের মিটে যায় সাত জনমের তৃষ্ণা ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş