এমনি এলো প্রেম, না কেউ জাগালে?
A
0
Altın Yaprak
এমনি এলো প্রেম, না কেউ জাগালে?
এ তরল আগুন, না গলিত সোনা
তার উপরে হীরের তরী কে ভাসালে?
তরীর পালে লাগে যে সরবতি হাওয়া
এমনই এলো, না কেউ তারে পাঠালে?
একি চাঁদ, না কোন এক খণ্ড মুক্তা
এমনি দাঁড়ালো, না কেউ দাড় করালে?
মাথার উপর পড়ছে যে সোনালী আলো
এমনি জ্বললো, না কেউ প্রদীপ জ্বালালে?
ওকি পাহাড়, না মেঘখণ্ড উড়ন্ত স্বপ্নের
এমনি জমলো, না কেউ তারে জমালে?
নীল আকাশে চলছে যে মনমুগ্ধকর জাদু
এমনি হছে, না কেউ আমায় দেখালে?
ওকি যাদুকর, না কোন এক পাকা চোর
মন কি হারালাম, না কেউ চুরি করলে?
খুইয়ে কি হারলাম, নাকি কিছু জিতলাম
এমনি এলো ভালোবাসা, না কেউ জাগালে?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş