<<<<ফুলো ফুলো
A
0
Altın Yaprak
ফুলো ফুলো
poet - -abdul wahab
ফুলো ফুলো
বেলুনের মতো ফুলো
ফুলে ফুলে
ফুস করে ফাটো ।
পটল বেগুনের মতো পুড়ো
আলুর মতো গড়িয়ে চলো
আম ডুমুরে বাগান
কালো সাদা
সাদা কালো
ঝালে অম্বলে
থাকা বড়ো ভালো ।
তছরুপ করো
সরকারের টাকা
জনগণের টাকা
খেয়ে ফেলো
আর আত্মসম্মান?
সেরেডনের মতো গিলো ।
খেয়ে খেয়ে বেঁচে থাকো
বেঁচে থাকবার জন্যে শুধু বাঁচো ।
চাল বাচালের মতো
নানা কথা
এক ছুড়ি কথা
তার কথা এর কাছে
এর কথা তার কাছে
মিথ্যা প্রচার করে চলো ।
খাও খাও
সরা গলা পচা
সব কিছু খাও
খাবার তো খায়
শকুন শৃগাল সারমেও
আয়নার সামনে আত্মাটা খুলে
একবার দেখে নিও ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş