ঘোর ভ্রমণ

A Abdul Wahab Abdul Wahab
0 Altın Yaprak
ঘন ঘোরে চলতে চলতে চলেই গেলাম নদীর ওপারে ফিরে আসতে আসতে ভুলেই গেলাম ফেরার রাস্তা খুঁজে পেলাম চকিতে নিজেকে আমার এক পূর্বের অতি পরিচিত জায়গায় নিমেষে গেলাম মিশে অধিবাসীদের সাথে হয়ে গেলাম তাদের মতো, তাদের মধ্যে একজন অতি আনন্দে হয়ে গেলাম পশু এখন আমার তাদের মতো নেই চাহিদা, নেই অভাব চলছে দিন কাটছে সুখে নাই কোন অভিযোগ শুধুই আছে রাশি রাশি প্রসন্নতা আর আছে আত্মতৃপ্তি যা আমাকে ঘিরে বলয়ের মতো ঘোরে আর এখানে নেই এমন কেউ পাগল যে আমাকে ভুতের ভয় দেখায় নেই কেউ ভণ্ড এমন যে ভগবানের অতি চর্চায় অতিষ্ঠ করে দেয় কোথাও যাইনি আমি ছিলাম নিজ গৃহেই বুঝতে পারলাম যখন কেটে গেল ঘন ঘোর বিড়ালের ডাকে।

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.