কী এসে যায়?
A
0
Altın Yaprak
যদি আমার মন
আড়াই বেলা
থাকে খারাপ
দুই বেলায়
কার কী আসে
কী কার এসে যায়
যদি আমার মন -ব্যথা
বাতের থেকেও
অধিক হয়ে যায়?
যদি না পাই
দুই বেলা
শান্তি
এক মুঠো
হয় কি কিছু
কিছু কী হয় কারো
যদি না পাই
এক বেলাও
মিষ্টি কথা
দুটো?
হয় না কিছুই
কিছুই হয় না কারো
যদি না পাই
ভালোবাসা
এই জীবনে এক টুকরো ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş