খই
A
0
Altın Yaprak
খই
গায়ের জামা পারছি না ছিঁড়তে
না পারছি ত্যাগ করতে এই সংসার
যদিও হাতে পায়ে লাগিয়েছি কুঁচকুঁচে কালি
কোথায় যাবো আমি? কোথায় আছে সে?
কোন খেলা না খেলেই আমি পাবো প্রথম পুরষ্কার?
যদি না থাকে তবে থাক তোর ভাব
খাক লুটোপুটি,
ভর্তি করে কলসিফেলে আসি তোমার অতি ভক্তি
তবে আগুনটুকু থাক এই ছোট্ট খুলীতে
তাতে খইয়ের মতো ফোটাবো
যে ছিটকে বেড়িয়ে আসবেমল্লিকার মতো হবেবেদাগ
তাকে ঝুলিতে রেখে ঝুড়ি ধরে ঝুলে পড়বো
তবু যাবো না কোন বৈরাগীর ঘরে
না যাবো কোন ফকীরের দ্বারে
কাজলের ঘর আমার ঘর, আমার ঘর কাজলের
খেলতে এসেছি খেলেই যাবো খই থাকবে শুধু সাথে ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş