কথা দিলাম
A
0
Altın Yaprak
কথা দিলাম
কাউকে হত্যা করার কথা স্বপ্নেও বলবো না
আর ঘৃণা করার কথা? ওটাকে মধু কাপড়ে বেঁধে
পুটলি করে চালের বাতিতে রাখবো গুঁজে
ভ্রাতৃত্ববোধ আর ভালোবাসা পরউপকার আর মঙ্গল কামনা
করে তুলবো আমার জীবনের বাসনা
হৃদয়ে তুলবো সমুদ্রের ফেনার মতো শুভবুদ্ধি
হরিণের মতো চারন ভুমিতে করবো বিচরণ
কিন্তু কারো সম্পদের উপর দেবনা কু দৃষ্টি
গীবত বা চুগলখুরি বলে কিছু আর রাখবো না
ভাংচি আর ঈর্ষা দেবো সব তুলে ছাদে
ষড়যন্ত্রের আর ষ মাড়াবো না
চক্রান্তের চ কে দেবো পা দিয়ে কুচলে
ভালো মানুষ হয়ে হাঁটবো গুঁটি গুঁটি
কথা বলবো আসতে আসতে আর বলবো সব সত্যি
কথা দিলাম সব দুষ্টোমির নাকে দেবো দড়ি
পাঁয়তারা আর প্যাঁচের খুলে গিট
সরল ভাবে সরল কথায় জীবন চালাবো
ঘুষ আর দু নম্বরি কথা কে করলাম বাতিল
পাকামু কে দিলাম টান
আঁতলামো কে দিলাম ছেড়ে, ভাসিয়ে দিলাম ন্যাকামু,
তবে কি তুমি বলতে পারবে এবার আমার জীবন কেমন হবে?
এই করে যদি পিছিয়ে যাই
সাদাসিদা ভেবে কেউ যদি নেয় আমায় ঠকিয়ে
করে রাখে বঞ্চছিত
হে সুশীল সমাজ তখন তুমি কি করবে আমার জন্যে?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş