কঠিন
A
0
Altın Yaprak
কঠিন
হৃদয়ের ক্যানভাস থেকে
স্মৃতির নানা রংরের দাগগুলি মুছে ফেলা
আর অতীতের দিনগুলিকে ফিরিয়ে নিয়ে আসা
পাথর চোখে ফুল ফোটানোর থেকেও কঠিন
জটিল থেকে জটিলতর কাজ
যেমন, তৃষ্ণার্ত জলের তেষ্টা মেটানো হয়তো সহজ
কিন্তু মানুষের মন বোঝা
আর জ্যোৎস্না আকাশে তারা গোনা বড় মুশকিল
কেউ যদি তোমাকে এসে বলে
সে এসব পারে অতি সহজে
তাহলে সে জাদু টোনাওয়ালা রঙ্গের কারিগর
বকের দুধ হয়
ডুমুরের হয় ফুল
এসব বিশ্বাস করে নিও তবু তার কথা বিশ্বাস করো না ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş