মণ্ড
A
0
Altın Yaprak
কোথাও কিছু ভুল হচ্ছে থেকে গেছে বড় ফাঁক
সব কিছু গুলিয়ে হচ্ছে তাল পাকিয়ে একাকার
শুভভাবনা, শুভবুদ্ধি, মুক্তচিন্তা্ মুক্তমনা
গালিগালাজ, নোংরা ভাষা, খিস্তী খেঁউড়
এক তোড়ায় এক বৃন্তে এক গাছে ফলতে পারে না
সবাই দেখছে মেঘ, মেঘের ভেতরে বৃষ্টি পসলা
মেঘেও যে ছুড়তে পারে পাথর
তার আগে ঝলসে দিতে পারে বিদ্যুৎ
চমকানোতে আলো আছে
চোখে দৃষ্টি আছে তবু বিপদ অনেকের দৃষ্টি গোচর হয় না
তাই বলে যারা হত্যালিলা চালায়
মানুষ মেরে মুখ লুকিয়ে দেয় কাপুরুস দৌড়
তাদের অমানুস বললেই তাদের হয় না দোষ কম
তবে যারা মরেছে মরছে তাদের পাপও ছিল বিস্তর
কোথাও কিছু ভুল হচ্ছে থেকে যাচ্ছে ফাঁক ফোঁকর
তালগোল পাকিয়ে মণ্ড মিলেমিশে সব একাকার
বুঝতে পারছি
তবু নিতে পারছি না কারো পক্ষ ধরতে পারছি না এক ধার ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş