মতানৈক্য

A Abdul Wahab Abdul Wahab
0 Altın Yaprak
অনেক দূর থেকে তুমি আমাকে কি দেকছ? আকাশের নক্ষত্রের মতো কি ঝলমল করে জ্বলে উঠেছি? না । তাই তো তুমি আমকে ভাবছ আমি কিছুই না । আর আমি? আমি দেখছি শুধুই জল এক পুকুর সম্ভাবনার জল আর হাঁটু গেড়ে মাপছি তার দৈর্ঘ্য এবং প্রস্থ তারপর গভীরতা মেপে ঠিক করে নেব আমার শক্তির পরিমাণ আর এই শক্তি দিয়ে আমি কি কি করতে পারি ভাবতে গেলেই গা শিউড়ে ওঠে, মন পুলকিতও হয় বটে, আবার গায়ে ধরে ঘ্যাম । আর সেই মুহূর্তেই তুমি আমার সাথে কথা বলতে এলে যখন আমি ভাবছিলাম মন্ত্রী হলে জনগণের সাথে কেমন ব্যবহার করবো কিংবা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হলে আমার আচরণটি কেমন হবে অথবা জাতিয় কবি নির্বাচিত হলে কেমন ভাব নিতে হবে । আর তোমার সাথে কথা বলতে বলতে আমার বর্তমান নিস্প্রব অবস্থার সাথে আমার ভবিষ্যৎ সম্ভাবনা দিলাম সব এক সাথে মিশিয়ে । আর তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকলে আমি কি রকম বড় বড় কথা বলে চলেছি ছোট মুখে । এদিকে আবার তোমার মুখের ভাব দেখে কিংবা আমার কথায় তোমার হ্যাঁ না মেলানোয় আমার মনে হল তুমি আমার সাথে একদম একমত নও । তারপর থেকেই তোমার আমার মধ্যে শুরু হয়ে গেল মতানৈক্য, মনে পড়ে?

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.