পেঁয়াজ
A
0
Altın Yaprak
পেঁয়াজ
যা আছে তাই থাক
আর বেশি দরকার নেই রঙের
গরমের দিনে এই গরম মসলার পরিমাণটিই অধিক
গুরুপাক সহ্য হয়না অনেকের
শিশুদের চোখের জল মিশে যায় নাকের জলে
যদি থাকে বেশি লঙ্কা
তবে যা আছে তাই থাক
ভেতরে যে মেজাজ আছে বাইরেও সেই মেজাজেই প্রকাশ পাক
মেজাজে যে ঝাঁঝ আছে সেটিই রাখা যাক
কেননা এতেই সুবিধা আছে তুলতে বুদ্ধির ছাল
কুসংস্কারের মুল কাটতে এ বড়ইসহায়ক
তারউপরেযে পাপড়ি আছে
বহুদিন অব্যবহারে ধরে যায় জং বা মরিচা তাতে
আরমরিচার রং হয় হলুদ
তা তুলতে ঘষা লাগে, ঘষা দিতে লাগে শিরিশ
আর শিরিশের ধার বাড়াতে চড়াতেই হয় পারদ
এতে যদি কারো হয়ে যায় চোখ মুখ লাল
ঝরে প্রপাতের মতো জল
তবে ঝরুক, কেননা আমি তো আলু নই
আমি পাহাড়িপেঁয়াজ
তাই যা আছে তাই থাক
ধরে রাখা যাক বর্তমানের এই ফলাযুক্ত মেজাজ ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş