পশম উষ্ণ ভালোবাসা
A
0
Altın Yaprak
খোকা রাগ করো না
বোধের বাইরে কেউ বোলতে পারবে না কথা
ক্ষমতার বাইরে বাইরে গিয়ে কেউ করতে পারবে না কোন কাজ
যা আজ পর্যন্ত বলেনি
কিংবা করেনি
তা ছিল না তোমার মতো তাদের দক্ষতা
যা তুমি করেছ বা বলেছ
তা তারা করতে পারেনি
কারন ছিল না তাদের তোমার মতো কুশলতা
সূর্যের কাজ সূর্য করে
তার মতো কি পারে কিরণ দিতে চাঁদ
চেয়ে দেখ, তবু আছে তাদের দেওয়ার মতো প্রাণে
শত শত দোষের মধ্যে পেয়ারার মতো ডাঁসা
সে যে মেঘে ঢাকা রৌদ্র পশম উষ্ণ ভালোবাসা ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş