রাগ
A
0
Altın Yaprak
রারে বারে ফিরে ফিরে আসে একটি কথা
হায়, এ কী ক'রলাম
কাটতে পাড়লাম যে কোন দাগ!
যারা দাগ কাটতে বাঁধা হয়ে দাড়ায়
তাদের উপর হয় বড়ো রাগ
রাগ হয় নিজের উপরেও
আছড়ে আছড়ে পড়ে রাগ বাতের ব্যথাতেও
সময়ে সময়ে অনুভব করি সময়ের বড় অভাব
অভাব আছে শব্দে
আছে অভাব সূক্ষ্ম অনুভূতিতে
ভাবে ধার দিতে বন্ধ করেছি কথা বলা
সঙ্গ ছেড়েছি সকল স্থূলতার
একা একা ছুটে বেড়াই ক্ষেত খামার নদী নালা
হাতড়ে বেড়াই পাহাড়ের শৃঙ্গ আর সমুদ্রের গহ্বর
তুলে আনতে একটু ভাব
আশায় আশায় সময়ের সাথে দিয়েছি দৌড়
যদি পারি রেখে যেতে
কেটে যেতে পারি একটু খানি দাগ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş