বিষবৃক্ষ ।। উইলিয়াম ব্লেইক (Bengalized By Rahman Henry)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
বিষবৃক্ষ ।। উইলিয়াম ব্লেইক (Bengalized by Rahman Henry) (A Poison Tree by William Blake) ক্রুদ্ধ ছিলাম সখাজনে, ছিলাম তো নাখোশ: রাগ ঝারলাম, নিভেই গেল এতো তীব্র রোষ! ক্রুদ্ধ ছিলাম, নাখোশ ছিলাম, শত্রুজনের প্রতি: দিইনি জানান। বাড়লো আরও রোষানলের গতি। এবং ভয়ে সেই রোষানল ভেজালাম জল ঢেলে, রাত্রে এবং ভোরেও তাতে চোখের পানি ফেলে; আর শুকালাম ক্রোধকে আমার হাসির রৌদ্র জ্বেলে, প্রতারণা, ছলাকলার মধুর চালটি চেলে। তবু সে-ক্রোধ বাড়লো রাতে এবং বাড়লো দিনে আপেল হয়ে ফুটলো গাছে, দেখেই সবাই চেনে সেই সে ফলের ঝিলিক দেখে থামলো শত্রুজনে এ ফল আমার, বুঝে নিলো, বুঝলো আপনমনে রাত্রি যখন আলোর মুখে ঘোমটা টেনে দিলো শত্রু আমার বাগান থেকে আপেল পাড়ে নিলো; খুশি মনে ভোরবেলাতে গেলাম যখন কাছে, গাছের তলায় শত্রু দেখি, নিথর শুয়ে আছে। @Rahman Henry

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.