শুধু একবার বল
A
0
Altın Yaprak
চুপি চুপি কানে কানে শুধু বল একবার
যে পথের মালিক আমি নই
সে পথ হাঁটিব কি করে একলা?
যে খেলার নিয়ম জানি না আমি
কি করে খেলবো সেই অজানা খেলা?
বিনা ইশারায় কেমন করে জানবো
কাকে, কি ভাবে করতে হয় বিশ্বাস
কোথায়, কি ভাবে রাখতে হয় আস্থা?
চুপি চুপি কানে কানে শুধু বল একবার
নিজেকে বিছিয়ে নিয়ে করে নেব রাস্তা
অতি সন্তর্পণে নিজের উপর নিজে হেঁটে
খুঁজে কিনারা নিজের রক্তে সাঁতার কেটে
পোঁছে যাবো সেখানে যেখানে দাড়িয়ে আছ
আমার জন্য সদ্য প্রস্ফুটিত গোলাপ হাতে ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş