সূর্য
A
0
Altın Yaprak
সদ্য সকালে উঠে দেখি পূর্বদিকে
ব্যাটা হয়ে আছে বড্ড বড় লাল
নিশ্চয়ই গরীবের রক্ত গাদা গাদা
মনের সুখ করে খেয়েছিল গতকাল ।
ধনীর রক্ত নীল করলার মতো তেঁতো
থাকতেও এতো শত খায়নিকো ব্যাটা
বেছে বেছে দিয়েছে বাদ ইচ্ছেমতো
কারন, এই ধরণীতে নেই কারো
রক্তের স্বাদ গরিবদুঃখীদের আছে যতো ।
তবু ব্যাটা মহামতি মহামান্য
অনেককে অনেক কিছু দিলেও
আমাদের করে রেখেছে দৈন্য।
শুধু ওদের জন্যই ঠোকে মাথা
শুধু ওদের জন্যই পূর্ব দিকে ওঠে
আমাদের কথা ওঠলে পরেই
লুকিয়ে পড়তে বাদলের পেছনে ছোটে ।
গোধূলিতে আবার চোরের মতন দেয় উকি
পশ্চিম দিগন্তে মাথা বের করে লাল
সে কী বদ খেয়াল তার! চোখে মুখে
ওদের ছেড়ে দিয়ে আমাদের করবে আরো দুর্বল ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş