আলো ও আঁধার (Light And Shadow)
A
0
Altın Yaprak
কিছু মানুষ অবাক করে
ভিখারী হয়েও রাজা।
কিছু মানুষ আহত করে
মানুষ নামের লজ্জা।
কিছু মানুষ অবাক করে
সূর্য সাধনায় ব্রত।
কিছু মানুষ আহত করে
নরক নেশায় মত্ত।
কিছু মানুষ অবাক করে
স্নিগ্ধ চাঁদের মত।
কিছু মানুষ আহত করে
হত্যা করে কত।
কিছু মানুষ অবাক করে
সুগন্ধী ফুলের মত।
কিছু মানুষ আহত করে
দুর্গন্ধ হৃদয়ে কত।
কিছু মানুষ অবাক করে
ভরসা মানুষের কত।
কিছু মানুষ আহত করে
হিংস্র হায়নার মত।
কিছু মানুষ অবাক করে
করুণা বুকে কত।
কিছু মানুষ আহত করে
শ্মশান ভূমির মত।
সবার বুকে হৃদের পিন্ড
স্পন্দন কত কত।
কারও ধ্বনি ঈশ্বর সম
কারও পশুর মত।
© অরুণ মাজী
Painting: Judith Leyster
Bu şiiri puanla
Henüz puan verilmemiş