আমি কি ধরিত্রী যোগ্য? (Ami Ki Dhoritri Jogyo?)
A
0
Altın Yaprak
আমি কি ধরিত্রী যোগ্য?
বৃষ্টির বুকে হাত রেখে জিজ্ঞেস করি।
বৃষ্টি বলে-
তোর হাত বড় কর্কশ আর নির্মম
তুই ধরিত্রী যোগ্য নয়।
আমি কি ধরিত্রী যোগ্য?
ফুলের ঠোঁটে ঠোঁট রেখে জিজ্ঞেস করি।
ফুল বলে-
তোর দাঁতে নৃশংসতার আঁশটে গন্ধ
তুই ধরিত্রী যোগ্য নয়।
কলসী দড়ি নিয়ে
নদীর ধারে আসি।
দীর্ঘশ্বাস বুকে নদীকে বলি-
আমি ধরিত্রী যোগ্য নই
আমি তাহলে মরি?
নদী বলে-
তোবা তোবা! মরবি কেন?
ভালোবাসতে শেখ,
তাহলেই ধরিত্রীযোগ্য হয়ে উঠবি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş