বিশ্বাসের দাসত্ব (Slavery Of Belief)
A
0
Altın Yaprak
কোন প্রথা বা বিশ্বাসের প্রতি তোমার
আনুগত্য বা আসক্তি, তোমাকে পরাধীন
করে। "বিশ্বাস" হলো উঁচু দেওয়াল যুক্ত
এক কয়েদখানা।
বিশ্বাসের প্রাচীরে তুমি এমন বন্দী যে,
প্রাচীরের বাইরে যে অনন্ত মহাবিশ্বের
অসীম সৌন্দর্য্য, অনন্ত ধনরাশি, তা তুমি
কখনো আর উপভোগ করতে পারো না।
অমৃতস্য পুত্র মানব তুমি। অসীম ক্ষমতার
অধিকারী তুমি। অন্ধকার কয়েদখানায়
চির বন্দী থেকে পচে মরবে কেন?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş