চতুর্দশপদী # 03
M
0
Altın Yaprak
প্রেমহীন বীরত্বের রাজত্বে শিরোনাম তোমার
দৌড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে
পিতৃ অভিভাবকত্বে প্রগাঢ় বিশ্বাসের ধ্যানে
লরেল বৃক্ষের পত্রপল্লবে গড়েছো মুকুট সবার
অ্যাপোলো প্রেম ছুঁতে পারেনি তোমায়; আর
পায়নি তোমার মোহিনী ভালোবাসার পার; তাই
বলেছিল - 'ভয় পেওনা, ভালোবাসি তোমায়ই'
প্রেম প্রত্যাখ্যানে তুমি সুন্দরী ডাফনে স্বাধীনতার
প্রেম মোহে দেবালয় ছেড়ে ধুলোয় এসেছে দেবতা
মনমোহিনী সুন্দরী বলে বুঝোনি তুমি প্রেমকীর্তন
যে নেশার মোহে স্বয়ং ঈশ্বরের এ ভুবন লীলা
নিজের ভোগের বৃত্তে গড়েছো নিজের স্বাধীনতা
প্রবৃত্তির গোলকধাঁধায় করেছো সে প্রেম বর্জন
অথচ তুমি এখন করছো প্রেমহীন মুকুট খেলা
-১৮/০৪/১৮ (চতুর্দশপদাবলী)
Bu şiiri puanla
Henüz puan verilmemiş