ছুঁয়েও ছুঁতে পারি নি তোমাকে
A
0
Altın Yaprak
ছুঁয়েও ছুঁতে পারি নি তোমাকে।
একমুঠো জল-
ছুঁয়েছি; নেড়েছি; দেখেছি
তবুও ধরতে পারিনি তাকে।
একমুঠো আকাশ
ভেবেছি; দেখেছি; উড়েছি
তবুও ছুঁতে পারি নি তাকে।
একমুঠো নারী- হৃদয়
দেখেছি; মেখেছি; চেখেছি
তবুও ছুঁতে পারি নি তাকে।
ছুঁয়েছি; হয়তো অনেক ছুঁয়েছি
তবুও- ছুঁতে পারি নি তোমাকে।
Poem © অরুণ মাজী Arun Maji
Painting: Emile Vernet Lecomte
Bu şiiri puanla
Henüz puan verilmemiş