তোমার অপেক্ষায়
M
0
Altın Yaprak
বিমূর্ত ঢেউ উঠেছে ভেনাসের অতুলনীয় সৌন্দর্য সমুদ্রে
উড়ছে আলবেট্রস পশ্চিম দিগন্তের শান্ত সফেদ বুক ছুঁয়ে
স্নিগ্ধ সমীরণ বইছে আকাশের গোলাপি চিবুক স্পর্শ করে
এখনো আমি বপন করি সেই গোলাপ আমার হৃদয় গভীরে
সেই মেঘালয়ের অদম্য উচ্ছাস এভারেস্টের ধ্যানী চুড়ায়
তাজমহলের অমলিন সমাধি প্রস্তর এখনো প্রেমগীতি রচে
এমিলি ডিকিন্সনের সে এপিটাফ অমরাত্মার অস্তিত্বে নাচে
এখনো আমি লালন করি সে গোলাপ আমার হৃদয় গভীরে
ডেফোডিলে নয় জেনেছি তুমি আসবে বসন্ত গোলাপ ফুটিয়ে
কন্টকহীন পদ্ম মুকুলের শোভা যাত্রায় প্রণয়শীল রাগ বাজিয়ে
সূর্যালোকের পালকি দিয়ে চন্দ্রালোকে অসংখ্য তারার মিলনে
আর তোমার সম্ভাষণে সে গোলাপ আছে আমার হৃদয় গভীরে
প্রিয়তমা এসো, এসো তুমি আমার এ প্রেমমগ্ন নৈসর্গিক হৃদয়ে
এসো, এখনো অপেক্ষায় আছে সে গোলাপ আমার হৃদয় গভীরে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২২/০৩/২০২৩
Bu şiiri puanla
Henüz puan verilmemiş