চল, সুখ কুড়োতে যাই (Chol, Sukh Kurote Jai)
A
0
Altın Yaprak
চল, তুই আমি
ঘোষ বাগানে
সুখ কুড়োতে যাই।
জানিস?
ঘোষ বাগানে
এই এত্তো এত্তো সুখ!
আসলে, জঙ্গল বলে
কেউ তো যায় না ওখানে।
তুই কি জানিস?
সুখ কেবল
নিরিবিলিতেই ভালো ফলে।
খবরদার!
টুঁ শব্দও করবি না।
ঘেঁষে ঘেঁষে কাছে বসে,
তুই কেবল
আমার হাতটা চেপে ধরবি।
দেখবি, কত কত সুখ তখন
হৈ হুল্লোড় সাথে
আমাদের বুক ছুঁয়ে যাচ্ছে।
চল, সুখ কুড়োতে যাই।
© অরুণ মাজী
Painting: John Willian Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş