চোখের জল সব জানে (Chokher Jol Sob Jane)
A
0
Altın Yaprak
চোখের জলকে জিজ্ঞেস করো
ওর সব জানা আছে।
তোমাকে ঠিক কতটা ভালোবাসি?
তোমার কতটা না হলে
আমার এক মুহূর্তও চলে না?
ওর সব জানা আছে।
জিজ্ঞেস করো
ওকে হাতে নিয়ে জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।
স্বপ্নে কে আসে?
পড়ার টেবিলে কে পাশে এসে বসে?
নদীর ঘাটে কাকে মনে করি?
পাথরে আমি কার ছবি আঁকি?
জিজ্ঞেস করো
ওকে একবার জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।
চোখের জল বলে কি
ও কিছুই জানে না?
সব জানে গো, সব জানে।
আমার চোখের জল সব জানে।
এমন কি, আমিও যা জানি না
আমার চোখের জল তা জানে।
কতটা ভালোবাসি?
তোমাকে ঠিক কতটা ভালোবাসি?
আমি তার কতটুকু জানি?
অথচ আমার চোখের জল?
ও সব জানে।
জিজ্ঞেস করো
ওকে হাতে নিয়ে জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।
© অরুণ মাজী
Painting: Xie Chuyu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş