চপ্পল মার্কা রাজা (On Bongo)
A
0
Altın Yaprak
পুঁতে দে তোরা পুঁতে দে
শিশু নারী যত।
রক্ত পিপাসু রাক্ষসী আমি
পেত্নী পুতনার মত।
দাঁতে রক্ত ঠোঁটে অহিংসা
আমি, চপ্পল মার্কা খাঁটি।
রিয়াজুল রক্তে তৃষ্ণা মিটিয়ে
ধর্ষিতার কবরে হাঁটি।
শিল্প শস্যে আঁকি না প্রগতি
বুলেট হুঙ্কারে আঁকি।
শিশু যোনিতে ধর্ষণ এঁকে
রাজ প্রগতি হাঁকি।
জ্বালিয়ে দে তোরা গণতন্ত্র
পুড়িয়ে দে শিশু।
মানী গুণী পা চাঁটে সব
নত বুদ্ধ যীশু।
পুঁতে দে তোরা রাজধর্ম
বুলেটে আঁক ধর্ম।
শিশু না মরলে নারী না কাঁদলে
কেমন রাজ কর্ম্ম?
সিঙ্গুর বিধবার উদর ভরি
"শহীদ শহীদ" নামে।
"নন্দী" বিধবাকে বুভুক্ষু মারি
মৃত স্বামীর বামে।
ভেসে গেলি রে ভেসে গেলি তোরা
উন্নয়নের স্রোতে।
বুলেটের সুরে প্রগতি সংগীত
গা রে দিনে রাতে।
রক্ত চাই রে রক্ত চাই
শিশু নারী রক্ত।
পুতনা পেত্নী রাক্ষসী আমি
শকুন আমার ভক্ত।
© অরুণ মাজী
Painting: Malcolm Farley
Bu şiiri puanla
Henüz puan verilmemiş