এ বাঁশি আমি তোমাকে দেবো (Malobika)
A
0
Altın Yaprak
এই সবুজ সুন্দর বাঁশি আমি
তোমাকে দেবো।
স্মৃতির ছন্দে সুর তুলে
যে বাঁশি অহরহ বাজে এ বুকে
সে বাঁশি আমি
তোমাকে দেবো।
নেবে? নেবে তুমি?
তোমার বুকের পাহাড় ছুঁতে চেয়ে
চির উদগ্রীব যে বাঁশি
সে বাঁশি আমি
তোমাকে দেবো।
তোমার নাভির শস্যক্ষেত্রে
ভাটিয়ালি গাইতে চায় যে বাঁশি
সে বাঁশি আমি
তোমাকে দেবো।
এত দিতে চাই
তবু কেউ নেয় না।
বলো, নেবে?
নেবে তুমি?
© অরুণ মাজী
painting JWG
Bu şiiri puanla
Henüz puan verilmemiş