এমন এক নারী চাই আমার (Anamika)
A
0
Altın Yaprak
এমন এক নারী চাই আমার
ভালো আমাকে যে বাসবে না।
কেবল ছুঁয়ে দেবে একটু।
বেশি বেশি নয়
একটু একটু।
এমন এক নারী চাই আমার
ঘেঁষে ঘেঁষে যে বসবে না।
কেবল ঠেসে ঠেসে
জড়িয়ে ধরবে একটু।
বেশি বেশি নয়
একটু একটু।
এমন এক নারী চাই আমার
চুমু আমাকে যে দেবে না।
কেবল দাঁত দিয়ে
কুটুস কুটুস
কামড়ে দেবে একটু।
বেশি বেশি নয়
একটু একটু।
এমন এক নারী চাই আমার
চেয়ে চেয়ে আমাকে যে দেখবে না।
কেবল কাছে গেলেই
ঝাঁপিয়ে পড়বে একটু।
বেশি বেশি নয়
একটু একটু।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş