একবার তো আসতে পারো (Malobika)
A
0
Altın Yaprak
আসবে আসবে বলেও
এলে না তুমি।
একবারও এলে না তুমি
কখনো এলে না তুমি।
চোখে স্বপ্ন বুকে আশা এঁ..কে
কতকাল
কত অপেক্ষা করছি তোমার।
অথচ
এলে না তুমি
একবারও এলে না তুমি।
হাহাকার হাহাকার
নারীস্পর্শ শূন্য এ বুভুক্ষু হৃদয়ে
কেবলই হাহাকার।
চৌচির ধরিত্রীর তৃষ্ণা বুকে
জেগে আছি আমি।
বিরহ কাতর কোকিলের দুঃখ বুকে
চেয়ে আছি আমি।
ঢলে পড়া সূর্যের মতো
আগামী ঊষার স্বপ্ন দেখছি আমি।
তবুও?
এলে না।
কখনো এলে না।
একদিনও এলে না।
ভুল করেও এলে না।
আসতে চেয়ে না পারো
পথ ভুলে তো আসতে পারো।
বারবার না পারো
একবার তো আসতে পারো।
একদিন
একবার তো আসতে পারো
হে মালবিকা!
© অরুণ মাজী
Painting: Emanuel Grant
Bu şiiri puanla
Henüz puan verilmemiş